শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার

​মানিকগঞ্জ প্রতিনিধি:

বিশিষ্ট শিক্ষানুরাগী, বাংলাদেশের শিল্প যাত্রার অন্যতম অগ্রদূত, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত সম্পন্ন হয়।

​শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সদরের গিলন্ডস্থ মুন্নু সিটিতে আয়োজিত এই স্মৃতি তর্পণ ও কবর জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা।

​কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী শিপলু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব মীর, সহ-সভাপতি মির্জা লাবনী, অর্থ সম্পাদক মো: আলমগীর হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এডওয়ার্ড এস জামান, দপ্তর সম্পাদক মনজুরুল আহসান খান, প্রচার সম্পাদক আতিকুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ জেলা শাখার সম্পাদকীয় মণ্ডলীর বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।


​পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সমৃদ্ধ কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, “মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা বিস্তার এবং বাংলাদেশের শিল্প খাতের অভাবনীয় বিকাশে মরহুম মুন্নু কাকার অবদানের কথা এদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধার সাথে মনে রাখবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker