শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় খামারিরা পেলেন বিনামূল্যে ছাগল ও ভেড়ার খাবার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়ায় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত খামারিদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পশুখাদ্য (ফিড) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগী খামারিদের হাতে এই পশুখাদ্য তুলে দেন।

​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতাভুক্ত মোট ১৬২ জন ছাগল ও ভেড়া পালনকারী খামারির প্রত্যেককে এক বস্তা করে গ্লোবাল ফিড প্রদান করা হয়। বিতরণকৃত প্রতি বস্তায় পশুখাদ্যের পরিমাণ ছিল ২৫ কেজি।উল্লেখ্য এই প্রকল্পের আওতায় উপজেলায় চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়নের জন্য একই খামারিদেরকে পূর্বে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ করা হয়েছে।

​খাদ্য বিতরণকালে ডা. তানজিলা ফেরদৌসী বলেন, “চরাঞ্চলের খামারিদের স্বাবলম্বী করে তোলা এবং পশুপালনে আধুনিক পদ্ধতির প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নত মানের এই গ্লোবাল ফিড ছাগল ও ভেড়ার শারীরিক বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে।”

​অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেন, প্রকল্পের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি এই বিশেষ সহায়তা পেয়ে স্থানীয় ক্ষুদ্র খামারিরা খুশি এবং পশুপালনে আরও আগ্রহী হয়ে ওঠার কথা ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker