শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় বর্ষবরণ : প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পুতুল নাচ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার

নিজস্ব প্রতিবেদক

‘এসো হে বৈশাখ, এসো এসো’—রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালজয়ী আবাহনের মধ্য দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ। সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বাঙালির হাজার বছরের লোকজ ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সংস্কৃতি এক অনন্য মহিমায় ফুটে ওঠে। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে সবার দৃষ্টি কেড়েছে গ্রাম বাংলার প্রায় বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী পুতুল নাচ।

​দিবসটির সূচনায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেওয়া নারী-পুরুষ ও শিশুরা বাহারি সাজে সজ্জিত হয়ে নতুন বছরকে স্বাগত জানান। র‍্যালিতে বাংলার লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ ও প্রতিকৃতি প্রদর্শনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা বকুলতলা চত্বরে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়। ভোজন পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় লোকসংগীত, নৃত্য ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তবে দীর্ঘ সময় পর পুতুল নাচের আয়োজন দেখে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইকবাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যই আমাদের আত্মপরিচয়।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

​পুরো আয়োজনকে কেন্দ্র করে সাটুরিয়া উপজেলা চত্বর এক আনন্দঘন ও মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত সকলেই নতুন বছরে সুন্দর ও সমৃদ্ধ আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker