শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

হেরোইন বিক্রি করতে যেয়ে পুলিশের জালে ধরা

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন বিক্রি করতে যেয়ে পুলিশের জালে হেরোইনসহ বিপ্লব দাস (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি জমিদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
​গ্রেফতারকৃত বিপ্লব দাস বালিয়াটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মঙ্গল দাসের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, সাটুরিয়া থানার এসআই দীপন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিল। রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বালিয়াটি জমিদার বাড়ি সংলগ্ন ‘নিউ কারুকাঞ্চন সুইটস’ দোকানের সামনে রাস্তার ওপর এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
​খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে বিপ্লব দাসকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোঁচর থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ-২২/০৪/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker