শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘কৃষক/কৃষাণী প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

​প্রশিক্ষণের মূল বিষয় ছিল ‘বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদন’। আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে কীভাবে স্থানীয় কৃষকরা উচ্চমূল্যের ফসল উৎপাদন করে বিদেশের বাজারে রপ্তানি করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং-এর পরিচালক ড. মোঃ হজরত আলী। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকার কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। রপ্তানিযোগ্য নিরাপদ ফসল উৎপাদন করতে পারলে আমাদের কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।”

​মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম এবং প্রকল্পের মনিটরিং অফিসার এসএম নাজমুস সাকিব।
​প্রশিক্ষণে বক্তারা আধুনিক চাষাবাদ পদ্ধতি, পোকা দমনে জৈব বালাইনাশকের ব্যবহার এবং সঠিক উপায়ে ফসল সংগ্রহ ও প্যাকেটজাতকরণ সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন কৃষক ও কৃষাণীরা এই প্রশিক্ষণে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker