শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় বিনামূল্যে ভেড়া বিতরণ: হাসি ফুটেছে চরাঞ্চলের খামারিদের মুখে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়ায় চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ৩৫ জন সুফলভোগী খামারির মাঝে ১০৫টি ভেড়া বিতরণ করা হয়েছে। ‘ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এসব ভেড়া বিতরণ করা হয়।
​বিনামূল্যে সরকারি সহায়তা হিসেবে উন্নত জাতের ভেড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা।

​সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ফরিদা ইয়াছমিন। তিনি সুফলভোগীদের হাতে ভেড়াগুলো তুলে দেন।

​প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াছমিন বলেন:
​”চরের মানুষের ভাগ্যবদল ও পুষ্টির চাহিদা মেটাতেই সরকার এই বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। ঢাকা বিভাগের ৭টি জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নে এই কার্যক্রম চলছে। এর মাধ্যমে প্রান্তিক মানুষেরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।”

​তিনি আরও বলেন, মানিকগঞ্জসহ ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর—এই ৭টি জেলার নদীবিধৌত চরাঞ্চলে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কেবল সাটুরিয়া উপজেলাতেই প্রায় ৪ হাজার খামারি এই প্রকল্পের বিভিন্ন সুবিধার আওতায় রয়েছেন।

​বিনামূল্যে তিনটি করে ভেড়া পেয়ে আনন্দিত খামারি হাসিনা ও রাজিয়া। তারা জানান, অভাবের সংসারে এই ভেড়াগুলো লালন-পালন করে বড় করার পর বিক্রি করে তারা স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন। সরকারি এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটিয়েছে।

​মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ​সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, ​উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেন,​প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন্নাহার,​দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি প্রকৌশলী লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker