শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ১৯৮৯ সালের প্রলয়ঙ্কারী টর্নেডোর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার
filter: -1; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:7facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 1024; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়া ১৯৮৯ সালের ২৬ এপ্রিল সংঘটিত প্রলয়ঙ্কারী টর্নেডোর স্মৃতি স্মরণে এবং সেই ভয়াবহ দুর্যোগে নিহত ও আহতদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বাদ আসর হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সার্জেন্ট (অব:)আক্কাস আলীর সভাপতিত্বে মনোয়ার হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি পালন করা হয়।

​শিক্ষক কল্যাণ পরিষদ হরগজ এবং ‘হরগজ প্রতিদিন ব্লাড ডোনার এন্ড ওয়েলফেয়ার সোসাইটি’-র যৌথ উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।

এই সময় ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, আলাল মাস্টার, মোহাম্মদ আবু হানিফ, বিপ্লব মাস্টার, আলী হোসেন মেম্বার, ডা.শাহাদাত হোসেন মান্নান,প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, মো.আলী আশরাফ প্রমুখ।

মাহফিলে ১৯৮৯ সালের সেই ভয়াবহ দুর্যোগের কথা স্মরণ করে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের পরিবারের জন্য দোয়া করা হয়।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।

​উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জের সাটুরিয়া ও সংলগ্ন এলাকায় পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ এই টর্নেডো আঘাত হেনেছিল। যাতে প্রাণ হারিয়েছিলেন শত শত মানুষ এবং গৃহহীন হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই বিভীষিকাময় দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর স্থানীয় বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন এ ধরণের কর্মসূচি পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker