শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০ বার

নিজস্ব প্রতিবেদক, ১ মে, ২০২৬।

​মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম মিতরা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ অনিক হোসেন ওরফে আলামিন (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকূত অনিক হোসেন ওরফে আলামিন মানিকগঞ্জ সদর থানার পূর্ব মিতরা গ্রামের আঃ কাদেরের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই মোঃ আতাউর রহমানের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস দল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯:৫০ ঘটিকায় সদর থানাধীন পশ্চিম মিতরা এলাকায় সারোয়ারের ইট ভাটাগামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৯৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত অনিক হোসেন একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে এর আগেও মানিকগঞ্জ সদর থানায় ০২ টি মাদক মামলা রয়েছে।
​এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান:​”মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় আরও একটি মাদক মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker