শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২০ বার

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সাটুরিয়া উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—সাটুরিয়া উপজেলার তিল্লীর চর গ্রামের আব্দুল হালিমের ছেলে সোনা মিয়া (২৪), জাহাঙ্গীর আলমের ছেলে আলম (১৫) এবং বিল্লাল হোসেনের ছেলে কালু মিয়া (১৮)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে দড়গ্রাম থেকে মানিকগঞ্জ সদরের দিকে যাচ্ছিল কংক্রিটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯)। ট্রাকটি উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে পান্নু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলের (মানিকগঞ্জ-ল ১২-৭১০১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
​সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী আলম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেল চালক সোনা মিয়া ও অপর আরোহী কালু মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

​আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কালু মিয়াকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্যদিকে, চালক সোনা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এই নিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর সবারই মৃত্যু হলো।

​সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,​দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ​রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker