শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

হরিরামপুরে এইচবিবি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এমপি

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণের দ্বিতীয় পর্যায়ের (তৃতীয় সংশোধিত) কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া ও ব্যাসদি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।

১৫০০মিটার সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রকল্পটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীনে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নই এলাকার সার্বিক উন্নয়নের ভিত্তি। এ ধরনের টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কগুলো উন্নয়ন হওয়ায় এলাকার মানুষের ভোগান্তি কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker