শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ প্রয়োগ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

​আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সঠিক উপায়ে চামড়া সংরক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যথানিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ যথানিয়মে প্রয়োগ” শীর্ষক এই সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে সাটুরিয়া উপজেলা প্রশাসন।

​১৯ মে,মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ মিনি সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​কর্মশালায় বক্তারা কোরবানির পশু জবাইয়ের পর সঠিক নিয়মে চামড়া ছাড়ানো, কাঁচা চামড়া দ্রুত ও বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ এবং সরকার কর্তৃক সরবরাহকৃত বিনামূল্যে প্রাপ্ত লবণের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। চামড়া শিল্পের জাতীয় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে স্থানীয় ইমাম, কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

​উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker