শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়া ব্রিজের পাশে বৃষ্টিতে ধস: বড় দুর্ঘটনার শঙ্কা, দ্রুত সংস্কারের দাবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৭ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর উপর নির্মিত সাটুরিয়া ব্রিজের দক্ষিণ পাশে বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে ব্রিজ সংলগ্ন সড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে হাজারো মানুষ ও যানবাহন চলাচল করায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে ধসে যাওয়া অংশটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছবিটি মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া গাজীখালী নদীর উপর নির্মিত ব্রিজের দক্ষিণ পাশ থেকে তোলা।ছবি- রূপকথা টিভি

​স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টির তীব্রতায় সাটুরিয়া ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়কের মাটি ধসে যায়। ধসে যাওয়া স্থানে একটি বড় ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । ব্যস্ততম এই সড়ক দিয়ে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ইজিবাইকসহ অসংখ্য যানবাহন সার্বক্ষণিক চলাচল করে। মাটি সরে যাওয়ায় ভারী যানবাহন চলাচলের সময় ব্রিজ ও সড়ক কেঁপে ওঠে, যা সাধারণ পথচারী ও চালকদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করছে।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গর্তটি দিন দিন আরও বড় হচ্ছে। বিশেষ করে রাতের বেলা অপর্যাপ্ত আলোর কারণে এই স্থানটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। যেকোনো সময় কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই গর্তে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। তাই অনতিবিলম্বে এটি মেরামত করা প্রয়োজন।

​এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। তিনি অত্যন্ত দ্রুততার সাথে এই ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় পদক্ষেপ ও সংস্কার কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন।”

​ঝুঁকি এড়াতে অতি দ্রুত সড়ক ও জনপথ বিভাগ এখানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker