শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে হাতুড়ি দিয়ে মা-ছেলেকে নৃশংস হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৮ বার

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে মা ও ১৫ মাস বয়সী শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

​মঙ্গলবার (০২ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— মামলার প্রধান আসামি মোঃ ইউসূফ মোল্লা (৪২) এবং হত্যার সহযোগী পরিকল্পনাকারী মোঃ সুমন হোসেন (২৩)। উভয়ের বাড়ি দৌলতপুর থানার বাচামারা কাচারীপাড়া এলাকায়।

​পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল পবিত্র ঈদুল আজহার ৪-৫ দিন আগে ঢাকার সাভারে আসামির বোনের বাসায়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ৩ জন— নিহতের দেবর ইউসূফ, ভাগিনা সুমন এবং ভাগিনা সবুজ। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার ৩-৪ দিন আগে ইউসূফ এলাকায় আসেন এবং সবুজ আসেন ঘটনার দিন বিকালে।

​গত ৩০ মে রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে দৌলতপুরের বাচামারা কাচারীপাড়া এলাকায় নিজ বাড়িতে পারিবারিক বিরোধের জেরে এই হামলা চালানো হয়। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন দেবর ইউসূফ ও ভাগিনা সবুজ। হামলায় দুটি হাতুড়ি ব্যবহার করা হয়; যার একটি বাড়িতেই ছিল এবং অপরটি ঘটনার দিন চরকাটারী বোডঘর বাজার থেকে কিনে আনেন সবুজ।
​হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেন ইউসূফের আপন ভাবী আমেনা খাতুন (৩২) ও ১৫ মাস বয়সী ভাতিজা আসলাম হোসেন আসাদকে। একই সাথে ইউসূফের আপন ভাই আঃ সালাম মোল্লা (৪৮)-কে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।

​এই নৃশংস ঘটনার পরদিন ৩১ মে দৌলতপুর থানায় একটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর নির্দেশনায় ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো-এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে নামে।
​তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে মূল আসামি ইউসূফ ও সহযোগী সুমনকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ২টি হাতুড়ি উদ্ধার করে পুলিশ।
​মানিকগঞ্জ জেলা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি ইউসূফ পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অপর আসামি সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker