শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়া প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে ‘মৌসুমী ফল উৎসব’ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৮ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় সাটুরিয়া প্রেসক্লাব হল রুমে দেশীয় ও ঐতিহ্যবাহী হরেক রকমের মৌসুমী ফলের পসরা সাজিয়ে এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়।

​সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন,সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ মনিরুজ্জামান,সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ।
​সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির সাথে ফল উৎসবের ঐতিহ্য নিবিড়ভাবে জড়িয়ে আছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে দেশীয় ফল ও লোকজ ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সমাজের দর্পণ হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মীদের এমন সৃজনশীল ও ঐক্যবদ্ধ প্রয়াস স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
​উৎসবে আম, জাম, কাঁঠাল,লিচু,ড্রাগন ফল, তালের আঁশ, আনারসসহ নানা পদের রসালো দেশীয় ফলের সমাহার ঘটে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker