শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি নুরতাজ আলম বাহারের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৩৪ বার

মানিকগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, দলের অন্যতম মুখপাত্র, বিশিষ্ট রাজনীতিবিদ ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি আ. ফ. ম. নুরতাজ আলম বাহার-এর সাথে শুক্রবার (১৯ জুন) মানিকগঞ্জে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

​শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারে নেতৃত্ব দেন পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো: মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী শিপলু।
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী খোকন এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব মীরসহ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
​সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল আদি বিনিময় করেন এবং জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পিপি আ. ফ. ম. নুরতাজ আলম বাহার-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে তারা আগামী দিনে দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও পেশাজীবীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker