শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করতে মাঠে কৃষি কর্মকর্তা, বিকল্প ফসলের পরামর্শ

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৫ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের ফিরিয়ে এনে লাভজনক বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের নিয়ে সরাসরি সচেতনতামূলক উঠান বৈঠক ও সচেতনতামূলক কাজ করছেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম।
​আজ রোববার (২১ জুন) সকালে উপজেলার তিল্লী ইউনিয়নের পশ্চিম চরতিল্লী গ্রামে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তামাক চাষের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি মানবদেহে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। অথচ সমপরিমাণ জমিতে আধুনিক পদ্ধতিতে রবি শস্য, সবজি বা অন্যান্য লাভজনক ফসল চাষ করে তামাকের চেয়েও বেশি আয় করা সম্ভব। কৃষকদের এই বিষয়টি বোঝাতেই মাঠপর্যায়ে এই প্রচারণা চালানো হচ্ছে।

​এ বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, তামাক চাষ শুধু পরিবেশ ও মাটির জন্যই ক্ষতিকর নয়, এটি কৃষকদের স্বাস্থ্যেরও বড় ক্ষতি করে। আমরা কৃষকদের বোঝানোর চেষ্টা করছি যেন তারা তামাকের ক্ষতিকর চক্র থেকে বের হয়ে আসেন। তামাকের বিকল্প হিসেবে তারা যেন সরিষা, গম, ভুট্টা বা উচ্চ ফলনশীল শাকসবজি চাষ করেন। কৃষি বিভাগ থেকে তাদের সব ধরনের কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে।

​অনুষ্ঠানে পশ্চিম চরতিল্লী গ্রামের স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তার কাছ থেকে তামাকের দীর্ঘমেয়াদি ক্ষতি ও বিকল্প ফসলের অর্থনৈতিক সুবিধার কথা শুনে অনেক কৃষকই আগামীতে তামাক চাষ কমিয়ে অন্যান্য খাদ্যশস্য চাষ করার আগ্রহ প্রকাশ করেন।

​উপজেলা কৃষি বিভাগ জানায়, সাটুরিয়াকে তামাকমুক্ত করতে এবং কৃষকদের স্বাস্থ্যসম্মত লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker