শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩২ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সাটুরিয়া উপজেলার স্থানীয় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৩ জুন) দুপুর ১২টার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

​উপজেলা প্রশাসন, সাটুরিয়া এবং জেলা পরিষদ, মানিকগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এডভোকেট।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় ​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এ ছাড়া বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলার বিএনপির নেতা আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন,আবুল বাশার সরকার, সাটুরিয়া প্রেসক্লাবের সেক্রেটারি হাসান ফয়জী।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সহায়তা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নারীদের স্বনির্ভর হতে অগ্রণী ভূমিকা পালন করবে।

​সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেল পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল রহমান,সাটুরি উপজেলার বিএনপির নেতা আব্দুর রহমান, যুবদলের নেতা আমির হামজা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা পরিষদের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker