শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় চন্দ্রখালী খাল পুনঃখনন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন দুই মন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৬ বার

বিশেষ প্রতিনিধি।

মানিকগঞ্জের সাটুরিয়ায় চন্দ্রখালী খাল পুনঃখনন প্রকল্প উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রখালী খালের গাজীখালী নদী প্রান্ত এলাকায় তালের চারা রোপণ করে যৌথভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী।
​উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
​বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা, এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রীদ্বয় পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং খালের পাড়ের মাটি ক্ষয়রোধে তালের চারা রোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে সরকারের উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান মোল্লাহ। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের ডাক্তার ও নার্সদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রী এত সমস্যার মধ্যেও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করায় চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker