শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪১ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৬ সালের ১হাজার ১ শত ২৩ জন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় ​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।” তিনি পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ করতে উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাউদ জামান,বিএনপি নেতা আব্দুর রহমান, যুবদলের নেতা আমির হামজা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker