শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় সরকারি খাস জমি দখলের চেষ্টা উচ্ছেদ করলেন ইউএনও

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭১ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর তোলার চেষ্টা পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা গ্রামে এই অভিযান চালানো হয়।

​স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরাইদ ইউনিয়নের বড় পয়লা কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে, ব্রিজের কাছে সামাদ মোল্লার ছেলে সম্রাট মোল্লা

নামের এক ব্যক্তি সম্পূর্ণ অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ঘর উত্তোলন শুরু করেন।বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের নিকট তথ্য পৌঁছালে তিনি ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত কাজ বন্ধের নির্দেশ দেন।

​ইউএনও’র নির্দেশ পেয়ে উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং সরকারি জায়গা থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “সরকারি জায়গা দখল করে ঘর তোলার অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।সরকারি সম্পত্তি কোনো ব্যক্তিকে অবৈধভাবে ভোগদখল করতে দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

​এদিকে প্রশাসনের এই ঝটিকা ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বরাইদ ইউনিয়নের সাধারণ মানুষ ও সচেতন মহল। তারা জানান, প্রভাবশালী চক্রের এমন অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান এলাকায় প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker