শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ভীষণ খরতাপ উপেক্ষা করে সাটুরিয়ায় চন্দ্রখালী খাল খনন কাজ পরিদর্শন করলেন ইউএনও

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৯ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ চন্দ্রখালী খাল পুনঃখনন কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তীব্র খরতাপ ও প্রচণ্ড গরম উপেক্ষা করে রোববার দুপুরে পায়ে হেঁটে পুরো খনন এলাকা ঘুরে দেখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা, বর্ষাকালে জলাবদ্ধতা দূরীকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চন্দ্রখালী খালটি পুনঃখনন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকায় খালটি কার্যকারিতা হারিয়ে ফেলেছিল।

​রোববার দুপুরের তীব্র রোদ ও ভ্যাপসা গরমের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তাদের সাথে নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে খনন কাজ পরিদর্শন করেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে খনন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ এবং জনস্বাস্থ্য প্রকৌশলী আজিজুল হাকিম।
​সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এলাকার এই উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

​পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, “চন্দ্রখালী খালটি এই অঞ্চলের কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা যেন এর সুফল দ্রুত পান, তা নিশ্চিত করতেই এই সরজমিন পরিদর্শন।”

​স্থানীয় কৃষকরা প্রশাসনের এই উদ্যোগ এবং কর্মকর্তাদের সরাসরি মাঠে এসে কাজ তদারকি করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। তাদের আশা, খালটি পুরোপুরি খনন হলে এই অঞ্চলের কয়েক হাজার একর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker