শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫ বার

সাটুরিয়া( মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাটক্ষেতে নিয়ে ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তর কাউন্নারা গ্রামের শরিফুল ইসলামের ছেলে তাওহীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার। আহত শিশুটিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার বিকেল প্রায় ৩টার দিকে অভিযুক্ত তাওহীদ শিশুটিকে প্রলোভন দেখিয়ে একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্ত তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

শিশুটির বাবা জানান, তাওহিদ আমাদের প্রতিবেশী। সে নিজে বাঁচার জন্য আমার ছেলের বড় ধনের ক্ষতিও করতে পারতো। আল্লাহ হয়তো হায়াৎ দিয়েছে এজন্য প্রাণে বেঁচে গেছে। অনেক জায়গায় দেখি চিৎকার চেঁচামেচি করলে তাকে ধর্ষকরা শেষ করে দেয়।

পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর তাকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় গতকাল রোববার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker