শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ​গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার আহ্বান

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সোমবার (০৬ জুলাই) সকালে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাটুরিয়া-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম,সহকারী পল্লী উন্নয়ন অফিসার তাপস সিংহ,সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন,সাটুরিয়া বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম।

​সভাপতির বক্তব্যে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন,
“উন্নত পল্লী” হলো আমাদের ভিত্তি।
“সমৃদ্ধ দেশ” হলো আমাদের লক্ষ্য।
“সবার আগে বাংলাদেশ” হলো আমাদের নৈতিক অঙ্গীকার। উপজেলা প্রশাসন, সাটুরিয়া এই প্রতিপাদ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন ​”একটি দেশের সামগ্রিক উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তার গ্রামীণ জনপদের প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়।পল্লী অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাটুরিয়া উপজেলার গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে স্থানীয় প্রশাসন এবং পল্লী উন্নয়ন বোর্ড আগামীতেও সমন্বিতভাবে কাজ করে যাবে।

​সভায় অন্য বক্তারা সরকারের পল্লী উন্নয়ন ভাবনার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করার নানাবিধ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবি-এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker