শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৮ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে চারা ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, কবরস্থান এবং ব্যক্তিগত পর্যায়ে সর্বমোট ২,৪৫০টি বিভিন্ন জাতের উন্নত চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।

​সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ তানিয়া তাবাসসুম।
​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মী এবং সুবিধাভোগী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিবৃন্দ উপস্থিত সুবিধাভোগীদের হাতে বিনামূল্যে এসব গাছের চারা ও সার তুলে দেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই ধারা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker