শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাকা বিস্ফোরণে পথচারীসহ আহত ৫, আশঙ্কাজনক ১​

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৩ বার

নিজস্ব প্রতিবেদক।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে একটি দ্রুতগামী ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে পথচারীদের ওপর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী ও এক নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন গোলড়া চরখড এলাকার আকিজ স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
​আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক নারীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে এগারো টার দিকে ঢাকা-গামী একটি ট্রাক আকিজ স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এ সময় রাস্তা পারাপারের অপেক্ষায় থাকা অজ্ঞাত পরিচয় দুই শিক্ষার্থী ও এক নারী গুরুতর আহত হন। এ ছাড়া ট্রাকের ধাক্কায় গাড়ির চালকের সহকারীসহ (হেলপার) আরও দুজন সাধারণ যাত্রী আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই শিক্ষার্থী ও দুই হেলপার চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

​এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। একই সাথে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

​এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মাতুব্বার জানান , চালককে আটক করা হয়েছে।ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় গোলড়া হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে যানবাহন চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker