শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে বিবিসি কলেজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭টি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৫ বার

​মোঃ শাহ আলম।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের বাচামারা বাজারের বিবিসি ডিগ্রী কলেজ মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

গত ১২ জুলাই (রবিবার) দিবাগত রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে অন্তত ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই ওই মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৭টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।
​এই আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে একবারে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন চরম মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- মামুন (৪০) এনজিও অফিস, বাবলু (৩৫) পার্স এর দেকান, মাজেদ (৪৫) হোটেল ব্যাবসায়ী, লাল চান (৫০) ঝালমুড়ির ব্যাবসা, সানোয়ার (৪৫) চটপটির ব্যাবসা, সানদু (৩০) মেকার ও মাসুদ (৪০) কম্পিউটার দোকান।

​এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, বাঁচামারা ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগণ এবং স্থানীয় সকল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

​এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট মহল ও সমাজের বিত্তবানদের আন্তরিক ও সম্মিলিত সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এই ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত এই বিপর্যয় কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং তাদের জীবিকা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে।

এবিষয়ে বিবিসি কলেজের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান বলেন -১২ জুলাই রবিবার রাতে ১১ টা ৩০ মিনিটে বিবিসি কলেজ মার্কেটে আগুন লেগে ৭ টি দোকান ঘর সহ ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী। তবে যাদের দোকান ঘড় পুড়ে গেছে এরা গরীব মানুষ এদের সাহায্যে সবাই এগিয়ে আসার আহবান করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker