শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় দৌলতপুরে বিশেষ অভিযান: ১৮০টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৮১ বার

​মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় যমুনা নদীতে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

১৫ জুলাই (বুধবার) উপজেলার যমুনা নদীবেষ্টিত চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়ন এলাকায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়।
​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দিনব্যাপী এই অভিযানে নদী থেকে ১৮০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। অভিযান চলাকালীন বাংলাদেশ পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সার্বিক সহায়তা প্রদান করেন।
​পরবর্তীতে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, “দেশীয় প্রজাতির মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দেশীয় মাছের বংশবৃদ্ধির স্বার্থে অবৈধ মৎস্য আহরণ বন্ধে আমরা কোনো ছাড় দেব না।”
​নদী ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker