শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় নিখোঁজ ২ মাদ্রাসাছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৯৫ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) তাদের উদ্ধার করতে সক্ষম হয় সাটুরিয়া থানা পুলিশ।
​সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় থেকে পড়াশোনা করত। গত ৩ জুলাই দুপুরে নিজেদের পরিচয় গোপন করে এবং সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে তারা আর মাদ্রাসায় কিংবা নিজেদের বাড়িতে ফিরে আসেনি।

​পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তাদের কোনো সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তিসহ সব ধরনের উপায়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের উদ্ধার করা হয়।

​এর আগে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, সন্তানরা নিখোঁজ হওয়ার পর থেকে তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন-রাত কাটাচ্ছিলেন। প্রশাসন দ্রুত তাদের উদ্ধার করায় পরিবারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker