শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনে সম্ভাব্য জায়গা পরিদর্শনে বিমানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।

​শনিবার (১৮ জুলাই) বিকেলে তিনি উপজেলার তিল্লি, দড়গ্রাম, বালিয়াটি ও সাটুরিয়া ইউনিয়ন এলাকার সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রস্তাবিত স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

​পরিদর্শন শেষে বিমানমন্ত্রী আফরোজা খান রিতা জানান, সাটুরিয়ার তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে একটি আধুনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা জরুরি। উপজেলার শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক সুবিধার কথা বিবেচনা করে দ্রুতই উপযুক্ত স্থানটি চূড়ান্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker