শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬৩ বার

​মানিকগঞ্জ প্রতিনিধি:

​মানিকগঞ্জ সদর উপজেলার মানরা কাঁচাবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় একটি আড়ত থেকে ভ্যানভর্তি আম নিয়ে নিজ গন্তব্যে ফিরছিলেন ওই ভ্যানচালক। মানরা কাঁচাবাজার এলাকার প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী কাভার্ড ভ্যান তার ভ্যানটিকে জোরালো ধাক্কা দেয়। এতে ভ্যানটি ধুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালকের প্রাণহানি ঘটে।
​দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
​এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker