মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অর্থায়নে শুকনা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৫ জুলাই (শনিবার) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী,যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক মোছাঃ শেফালী আক্তার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান, ছাত্র দলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট এলিট সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে শায়লা কবির বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার এবং আমাদের পরিবার সব সময় ছিল এবং থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সার্বিক সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে।