শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে নিবার্হী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার

​মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নূরেন এর বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​ সোমবার (২৭ জুলাই ) উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন কে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুবা পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন,আইসিটি কর্মকর্তা রনজিৎ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন -উল-হাসান , একাডেমিক সুপারভাইজার মঈনুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম,সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

​এ সময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী
উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন -বিদায় শব্দটা সবসময়ই কষ্টের। সরকারি চাকুরির সুবাদে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু দীর্ঘ কাজের সূত্রে তৈরি হওয়া আত্মিক বন্ধন ছিন্ন করা সত্যিই কঠিন। এই উপজেলায় দায়িত্ব পালনকালে আমি আপনাদের যে ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক সহযোগিতা পেয়েছি, তা আমার চাকুরিজীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। দায়িত্বপালনকালীন সময়ে আমি সর্বদা চেষ্টা করেছি সরকারি নীতিমালার আলোকে এবং সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং প্রতিটি নাগরিকের দ্বারে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কতটুকু সফল হতে পেরেছি, সেই বিচার আপনাদের হাতে। তবে আমার কোনো কাজে বা সিদ্ধান্তে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, কিংবা অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

​আমার এই পথচলায় স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সহকর্মীবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সর্বোপরি এলাকার সর্বস্তরের জনগণ যে অভূতপূর্ব সহযোগিতা করেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা ছাড়া আমার পক্ষে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হতো না।

​আমি বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু এই উপজেলার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। এই মাটির মানুষের ভালোবাসা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।

​আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই উপজেলার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন—এই প্রত্যাশা রাখছি।

​এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নূরেন এর কর্মকালের বিভিন্ন অবদান স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker