শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতায় প্রদর্শনী ফুটবল ম্যাচ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৯ বার

সাটুরিয়া উপজেলা প্রশাসন একাদশ জয়ী

মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার( ২৭ জুলাই)  বিকেলে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা প্রশাসন একাদশ বনাম দড়গ্রাম ইউনিয়ন একাদশ।

​উত্তেজনাপূর্ণ ও জমজমাট এই খেলায় দড়গ্রাম ইউনিয়ন একাদশকে পরাজিত করে ০২-০১ গোলে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় উপজেলা প্রশাসন একাদশ। খেলা দেখতে স্থানীয় দড়গ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফুটবলপ্রেমী ও সর্বস্তরের সাধারণ মানুষের সমাগম ঘটে।

​খেলা শেষে স্থানীয় সুধীজন ও তরুণদের উদ্দেশে সাটুরিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম  বলেন, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুন্দর ও শান্তিময় সমাজ গঠনে স্থানীয় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 এসময় সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমসহ উপজেলা প্রশাসনের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker