শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও অনিক ইসলাম

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৯ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় খাল পুনঃখনন প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রকল্পের অব্যবহৃত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

​আজ বুধবার (২৯ জুলাই) ট্রেজারি চালানের মাধ্যমে এই অর্থ ফেরত দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ‘দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ৬.৯ কিলোমিটার দীর্ঘ চন্দ্রখালী খাল পুনঃখননে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা।
​প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করার পর মোট ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। ফলে বরাদ্দের অতিরিক্ত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা কাজ শেষে সরকারি তহবিলে জমা দেওয়া হয়।
​উল্লেখ্য, গত ১১ মে বিকেলে গাজীখালী নদী সংলগ্ন স্থানে এই প্রকল্পের পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সঠিকভাবে কাজ সম্পন্ন করে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন প্রকল্পের কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করার পর মোট ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। ফলে বরাদ্দের অতিরিক্ত ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা কাজ শেষে সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker