সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় বিদ্যুৎ সাব-স্টেশন ঘেরাও, ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত সাটুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাচ্চার মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ান–সাটুরিয়ায় মানিকগঞ্জ জেলা প্রশাসক দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার

সাটুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

​মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা।

​এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খায়রুল ইসলাম এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

​উক্ত সভায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়সমূহের প্রশাসনিক ও অবকাঠামোগত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker