সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় বিদ্যুৎ সাব-স্টেশন ঘেরাও, ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত সাটুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাচ্চার মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ান–সাটুরিয়ায় মানিকগঞ্জ জেলা প্রশাসক দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার

বাচ্চার মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ান–সাটুরিয়ায় মানিকগঞ্জ জেলা প্রশাসক

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

“বাচ্চার মেধা শক্তি বিকাশের জন্য নিয়মিত দুধ ও ডিম খাওয়ান। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন দুধ ও ডিমের কোনো বিকল্প নেই।”


​মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রাণী ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা এসব কথা বলেন।
​রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩ হাজার ৭ শত সুবিধাভোগী খামারির মাঝে প্রাণী ও গো-খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. খোকন হোসেন।


​‘মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সুফলভোগীদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
​মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।


​এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সুবিধাভোগী খামারি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker