শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় সাড়ে চার হাজার কৃষক পেলো সার বীজ

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে মানিকগঞ্জের সাটুরিয়ায় ৩ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক কেজি সরিষা ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ৫০ জন কৃষক গম,২৫ জনকে সূর্য়মুখী ও ৩০ জনকে পেয়াজের বীজ দেওয়া হয়েছে।
বুধবার সকালে ইউএনও মো. ইকবাল হোসেন কৃষকদের মাঝে সরিষা ও সার বিতরণ করেন।
এছাড়া সাটুরিয়া উপজেলায় আগাম শীতকালীন সবজির চাষের জন্য ৫৫০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রণোদনার মধ্যে রয়েছে ফুলকপি, বাধাকপি,লাউ, শিম, বেগুন, শসা, মূলা, মিষ্টি কুমড়া, ধনিয়া ও লালশাক।

সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় সরিষার আবাদ কমে যাওয়ায় এবার সরিষা আবাদের উপর জোড় দেওয়া হয়েছে। ৩ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা ও ২০ কেজি সার প্রণোদনার মাধ্যমে দেওয়া হয়। এছাড়া আগাম সবজি আবাদের জন্য ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সবজির বীজ ও সার দেওয়া হয়।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: তানিয়া তাবাসসুম বলেন, সামনে রবি মৌসুমে সরিয়ার আবাদ করার জোর দেওয়া হয়েছে। সাড়ে চার হাজার কৃষকের মাঝে আগাম সবজি বীজ ও সার দেওয়া হয়েছে। তিনি বলেন, সবজি আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ হাজার ২শত৩৫ হেক্টর। ইতোমধ্যেই ৯শত ৩৫ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker