শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সিংগাইরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ অক্টোবর

মানিকগঞ্জের সিংগাইরে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। সহায়তা করে থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ভ্রাম্যমাণ আদালত সিংগাইর উপজেলার ধল্লা পুলিশ বক্স সংলগ্ন দক্ষিণ ধল্লা গ্রামের সরকারি খাস জমিতে নির্মিত একটি সেমিপাকা স্থাপনা গুড়িয়ে দেয়। জানা গেছে, স্থানীয় মোশারফ নামে এক ব্যক্তি ওই জমিটি ভাড়া নিয়ে এক নারীর মাধ্যমে স্থাপনাটি নির্মাণ করেন।

সিংগাইর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ধল্লা মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭০২ নম্বর দাগে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে এই স্থাপনাটি নির্মাণ করা হয়। স্থাপনা নির্মাণের সময় সংশ্লিষ্ট দখলদারকে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। পরে তাকে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এদিকে, অভিযুক্ত মোশারফের বড় ভাই আনোয়ার হোসেন দাবি করেন, ‘সিএস, এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী আমরা প্রকৃত মালিক। কিন্তু বিএস রেকর্ডে জমিটি খাস হিসেবে দেখানো হয়েছে। আমরা ইতোমধ্যে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি।’

এ বিষয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘সরকারি খাস জমি দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদের এ ধরনের অভিযান চলমান থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker