শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে গার্মেন্টস কারখানার সিওও কর্তৃক সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনার ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের প্রোডাকশন সিওও কর্তৃক একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের দুই কর্মকর্তা, একজনের নাম হাবিব বলে জানা যায়। তাঁরা শ্রীলঙ্কার নাগরিক ও ঘটনার মূল অভিযুক্ত প্রোডাকশন সিওও শাশাংকা জয়া উইকরমাকে সঙ্গে নিয়ে ঘটনাটি মিটমাট করার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করছেন। সোমবার তাদেরকে জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দেখা যায় । এ বিষয়ে উক্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন,আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমরা শাশাংকা জয়া উইকরমাকে জেলা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করার জন্য নিয়ে গিয়েছিলাম।

​জানা যায়,সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় একটি সেতুর কাজের কারণে তারাসিমা অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানার ব্যবহৃত পানি পরিশোধন ও নিষ্কাশনের পাইপলাইন সরাতে ও মেরামতের অনুমোদনের জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)-এর কাছে আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: আব্দুল আলীম তদন্তের জন্য কারখানার ভেতরে যান। ​কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সময় হঠাৎ করেই প্রোডাকশন সিওও সেখানে উপস্থিত হয়ে সরকারি কর্মচারীর সঙ্গে অত্যন্ত রূঢ় ও আপত্তিকর ভাষায় কথা বলতে শুরু করেন। পরিস্থিতি একপর্যায়ে সহিংস রূপ নেয় যখন সিওও উপস্থিত লোকজনের সামনেই সরকারি কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি তাঁর ছবি ও ভিডিও ধারণ করে তাঁকে কারখানা থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

​তথ্য অনুসন্ধানে জানা গেছে,শ্রীলঙ্কার নাগরিক শাশাংকা জয়া উইকরমা কুমিল্লার বারিদি গার্মেন্টস লিমিটেড-এর ওয়ার্ক পারমিটে বাংলাদেশে এসেছেন এবং ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে বিটপি গ্রুপের তারাসীমা অ্যাপারেলস লিমিটেড-এ প্রোডাকশন সিওও হিসেবে কর্মরত আছেন।

মানিকগঞ্জ: ঘটনার মূল অভিযুক্ত প্রোডাকশন সিওও শাশাংকা জয়া উইকরমা সহ তারাসীমার দুই কর্মকর্তাকে জেলা নির্বাহী প্রকৌশলীর গেইটে অপেক্ষামান অবস্থায় দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker