শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

কেন্দ্রিয় ছাত্রদলের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আদালতে মামলা

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের সাটুরিয়ায় বহিস্কৃত বিএনপির মহিলা দলের নেত্রী পলি আক্তার ওরফে রাহা পলি মাহমুদ পলি কেন্দ্রিয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। মামলাটি গত ৫ অক্টোবর বুধবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন ওই নেত্রী। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের পারতিল্লি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে পলি আক্তারের সাথে বরগুনা সদর উপজেলার মৃত আব্দুল রহিম মুসুল্লির ছেলে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের সাথে দলীয় সূত্রে পরিচয় ঘটে এক বছর আগে। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবদলের বহিস্কৃত নেত্রী পলিকে নিজ বাড়িতে ধর্ষণ করে।

পলি আক্তার মানিকগঞ্জ জেলা বিএনপির যুব মহিলা দলের প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা যুব মহিলা দলের সভাপতি ছিলেন। দলের শৃংঙ্খলা ভঙ্গের অভিয়োগে তার পদ স্থগিত করা হয়।

যুবদলের মহিলা নেত্রী পলি আক্তার আমান উল্লাহ আমানকে বিয়ের চাপ দিলে সে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি পলির বাবা আব্দুল কুদ্দুসকে জানালে তিনি স্ট্রোক করে মারা যান। এরপরও তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে গত ১০ সেপ্টেম্বর মাসে নিজ বাড়িতে ধর্ষণ করেন ওই ছাত্র দলের নেতা। যুবদলের নেত্রী বার বার বিয়ের চাপ দিলে তাদের অনৈতিক কর্মকান্ড মোবাইলে ধারণ করা ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয় ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান।

পলি আক্তার জানান, অভিযুক্ত ব্যাক্তি নিজেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচয় দেন। পরে সে আমার সাথে ঘনিষ্ঠতা বাড়ায়। সে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে। বিয়ের চাপ দিলে সে নানা তালবাহানা শুরু করে। এরপর সে আমাকে তার সাথে শারীরিক সম্পর্কের কথা কাউকে বললে মোবাইলে ধারণকৃত অনৈতিক কর্মকান্ড ছেড়ে দিয়ে ভাইরাল করার হুমকি দেয়। আমি প্রতারণার শিকার হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করি। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি আদালতের কাছে।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্র নেতা আমান উল্লাহ আমানের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিপ করেননি। পরে তার মোবাইল নম্বরে মামলার বিষয়ে জানাতে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker