শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সিংগাইরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার

সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক তরুণী(১৮)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ,নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়াসহ প্রতারণার অভিযোগ উঠেছে জিসান(২০)নামের ওই তরুণের বিরুদ্ধে।সে ওই গ্রামের প্রবাসী কাউছারের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রোববার (৯ নভেম্বর) সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিয়ের দাবিতে অভিযুক্ত জিসানের বাড়িতে অবস্থান করছেন।
ভিকটিম বলেন,আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে ৭-৮ মাস যাবত বাসা ভাড়া নিয়ে একত্রে রেখেছে। আমি চাপ সৃষ্টি করলে জিসান ওর মা কে নিয়ে পালিয়ে যায়। বাধ্য হয়ে আমি ওদের বাড়িতে বিষের বোতল নিয়ে অবস্থান করছি। আমি বিয়ে ছাড়া এ বাড়ি থেকে যাবো না। আমার মৃত্যু হলে এর জন্য দায়ী থাকবে জিসান এবং তার মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান নিজেকে ইউনিয়ন ছাত্রদল নেতা পরিচয়ে নেতৃবৃন্দের ছবি সম্বলিত পোস্টার সাঁটিয়ে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন । মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া সংসদ সদস্য পদ প্রার্থাী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া, জিসান মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, জিসানের বিরুদ্ধে পূর্বেও একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল।

সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ বলেন,ধল্লা ইউনিয়ন কমিটিতে জিসানের কোনো পদ নাই। যেটা করেছে ব্যক্তিগত অপরাধ। ও দলের কেউ হয়ে থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত জিসান পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্য্যপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি । বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker