মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে দক্ষ জনশক্তি,দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার সকাল সোয়া দশটার দিকে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এনপিআইয়ের হলরুমে আলোচনা সভায় আইডিইবি মানিকগঞ্জের সাধারণ সম্পাদক ও এনপিআই পরিচালক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় আইডিইবি মানিকগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সৈয়দ আনোয়ারুল হক, ইঞ্জিনিয়ার রাকিব বিশ্বাস, ইঞ্জিনিয়ার দবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
এছাড়া জেলার বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার, শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।