সাটুরিয়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া থানার নবাগত (ওসি) এ আর এম আল মামুন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (১২ নভেম্বর ) সন্ধ্যার দিকে থানার ওসির কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাটুরিয়া প্রেস ক্লাবের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবাগত ওসি এ আর এম আল মামুন বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”পুলিশ ও গণমাধ্যম একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, থানার সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবেন বলে জানান তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় সমস্যা, অপরাধ প্রবণতা ও সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য মুহাম্মদ হোসেন জয়, মুহাম্মদ লুৎফর রহমান, শহীদুল ইসলাম শহীদ, কোষাধাক্ষ মোঃ মইনুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রানা,সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা , সিনিয়র সদস্য আব্দুস সালাম শফিক ও হৃদয় মাহমুদ রানা প্রমুখ।