শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

আল্লাহ‌কে নিয়ে কটূ‌ক্তি: বাউল সম্রাট আবুলের বাড়িতে নিরাপত্তায় পু‌লিশ মোতা‌য়েন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার

মা‌নিকগঞ্জ প্রতিনিধি,
আল্লাহ‌কে নিয়ে কটূ‌ক্তি করার অভিযোগে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তায় বাউল সম্রাট আবুলের সরকারের গ্রামের বা‌ড়িতে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপত্তার দ্বা‌য়ি‌ত্বে থাকা এসআই সুবত্র কুমার বিশ্বাস।

ইতিপূর্বে তৌহিদী জনতা ও বাউল ভক্তদের মাঝে পাল্টাপাল্টি হামলার ঘটনায় চারজন আহত হয়। বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতাকে আসামি করে সদর থানায় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মামলা করেছেন আহত আব্দুল আলীম।

মঙ্গলবার (২৫ ন‌ভেম্বর) স‌রেজ‌মি‌নে যেয়ে দেখা যায়,মানিকগঞ্জের সাটুরিয়ার চর তিল্লী গ্রামের আবুল সরকারের বাড়িতে পুলিশ মোতায়ন করা হয়েছে। তার বাড়ির আশেপাশে লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নিরাপত্তার দ্বা‌য়ি‌ত্বে থাকা এসআই সুবত্র কুমার বিশ্বাস ব‌লেন, সোমবার রাত থে‌কে তা‌কেসহ ১৬ জন এ‌পি‌বিএন সদস‌্য আবুল সরকা‌রের চরতিল্লীর গ্রা‌মের বা‌ড়ির নিরাপত্তার দ্বা‌য়িত্ব পালন কর‌ছেন বলে জানান তিনি।

এ ছাড়াও স্থানীয় থানার পুলিশ সতর্ক অবস্থানে থেকে টহল দি‌য়ে পরিস্থিতি পর্যবেক্ষ‌নে করছেন বলে স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় খালা পাগলির মেলার এক পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ‌কে নি‌য়ে কটূ‌ক্তি ক‌রে কথা ব‌লেন। পরব‌র্তিতে আবুল সরকা‌রের এ কটূ‌ক্তির ভি‌ডিও ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পর‌লে তা ব‌্যাপক ভাইরাল হয় ও তীব্র সমালোচনা শুরু হয় ও তা‌কে গ্রেফতা‌রের দা‌বি উ‌ঠে। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে গত রোববার সকাল ১০টার দিকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। একই দিন বেলা ১১ টার দিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা।

পরে, একইদিন গত রোববার বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ চারজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তৌহিদী জনতার পক্ষেও একজন আহত হন। তারা সকলেই সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ দি‌কে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মে‌য়ে ইনিমা রোশনি সোশ্যাল মিডিয়ায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে ইনিমা লিখেছে, আপনারা সবাই হয়তো জানেন আমি এবং আমার পরিবার কী রকম একটা কঠিন সময় পার করছি। যারা এই দুঃসময়কে আরও দুর্বিষহ করে তুলছেন, তাদের কাছে কিছুই বলার নাই। শুধু চাই কারও জীবনে যেন এই রকম দুঃসময় না আসে।

এ বিষয়ে কথা হয় চর তিল্লী গ্রা‌মের তৈয়ব জান (৬০) নামের এক বয়স্ক মহিলার সাথে তিনি বলেন , এম‌নিতে আবুল সরকার ভাল‌ লোক ধর্মকর্ম কর‌তো। গা‌নে‌তো ক‌তো কথাই আ‌ছে। চতুল ফে‌লেই পইরা গে‌ছি, আল্লাহ। কই থিকা যে কি হ‌য়ে গেল।

এবিষয়ে চর তিল্লী গ্রা‌মের গোপাল শেখ ব‌লেন, ইউ‌টিউব এ আমরা দে‌খে‌ছি আবুল সরকার আল্লাহ‌কে নি‌য়ে কটূ‌ক্তি মূলক কথা ব‌লে‌ছে। তি‌নি অ‌নেক দিন ধ‌রে গান বাজনা ক‌রে। হটাৎ কেন এ কথা ব‌লে বিতর্ক তৈরি কর‌লেন তা বু‌জে উঠ‌তে পার‌ছেন না বলে জানান তিনি।

চর তিল্লী মাদ্রাসার মুহতা‌মিম মাওলানা ওমর ফারুক বাউল আবুল সরকা‌রের আল্লাহকে নি‌য়ে কটূ‌ক্তি ভি‌ডিও তি‌নি দে‌খে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে ব‌লেন, আল্লাহ‌কে নি‌য়ে মারাত্নক কথা ব‌লে‌ছেন তি‌নি। আল্লাহ হ‌চ্ছেন সৃ‌ষ্টিকর্তা সে সৃ‌ষ্টিকর্তার ব‌্যাপা‌রে এ ধর‌নের কথা বল‌তে পা‌রে না। অন‌্য ধ‌র্মের লো‌কেরাও এ ধর‌নের কথা মে‌নে নি‌তে পার‌বে না।

আবুল সরকা‌রের চাচা‌তো ভাই রিপন জানায়, তার আল্লাহকে নি‌য়ে কটূ‌ক্তি ক‌রে কথা বলা ভূল হ‌য়ে‌ছে। পালাগা‌নে জেতার জন‌্য ‌শিল্পীরা অ‌নেক সময় অ‌নেক কিছু ব‌লে। তার প‌রেও পরম ও জীবের সা‌থে কোন পালা চ‌লে না। পরম হ‌চ্ছে আল্লাহ আর জীব হ‌চ্ছে মানুষ। আল্লাহর সা‌থে তো কোন ব‌্যক্তির পালা চ‌লে না। গান গাওয়ার সময় বে‌শি কথা বল‌তে গি‌য়ে এ কথা ব‌লে‌ ফে‌লেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker