শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

হরিরামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বসতবাড়ি পুড়ে ছাই

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

‎মানিকগঞ্জের হরিরামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের দুটি টিম আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরিবারের দাবি এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎২৫ জানুয়ারি (রোববার) দুপুরের দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বাহিরচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দিকে উপজেলার বাহিরচর পূর্বপাড়া গ্রামের মোঃ রহিমের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুনে প্রতিবেশী মোঃ রশিদের বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে এতে রশিদের একটি টিনের ঘরসহ ঘরে থাকা সব ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

‎প্রতিবেশি মোঃ শামসুল ইসলাম জানান, পাশের বাড়ির চুলা থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। এতে করে রশিদের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পরে এবং বাড়ির পুরো ঘরই পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

‎এ বিষয়ে হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। কিন্তু পরিবারের একটি টিনের থাকার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker