শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সিংগাইরে সড়কের কাজে অনিয়মের অভিযোগ,এলাকাবাসীর বাঁধায় কাজ বন্ধ,ভোগান্তি জনসাধারণের!

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি)প্রকল্পের আরসিসি সড়কের কাজে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বাধাঁয় কাজ বন্ধ হয়েছে। পুন:রায় কাজটি না করায় গুরুত্বপূর্ন সড়কটিতে যাতায়াতে জনসাধারনের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। এমন অভিযোগ ওঠেছে হানিফ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটছে,উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির-আঠালিয়া সড়কের মান্নান মোল্লার বাড়ি হতে দুলাল মাদবরের বাড়ি পর্যন্ত।

স্থানীয় রাজিব ও মামুন হোসেন জানান,বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের দুই’শ মিটার আরসিসি ঢালাইয়ের সময় ইটের ওপর ব্লক না দিয়ে বালুর ওপর সরাসরি রড বিছিয়ে সিমেন্ট কম দিয়ে ইটের খোয়া বেশি দিয়ে তারাহুরা করে নিম্নমানের ঢালাইয়ের কাজ চলছিলো। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে কাজে বাঁধা দেন। পরে হানিফ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। এতে গুরুত্বপূর্ন এ সড়ক দিয়ে যাতায়াতে জনসাধারণের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে ।

সরেজমিনে রবিবার সন্ধ্যায় স্থানীয় মো.সানোয়ার হোসেন মেম্বারেরর সাথে কথা বলে জানা যায়, ঢালাইয়ের কাজে অনিয়ম হয়েছে। কাজটি যেভাবে করার কথা ছিলো সেভাবে হয়নি। তাই এলাকাবাসী বাঁধা দেয়। যতটুকু কাজ হয়েছে সেটুকু ভেঙ্গে পুন:রায় করে দেয়ার কথা হলেও কাজটি হচ্ছে না। এসময় প্রকল্পের নির্মাণ ব্যয়ের সাইনবোর্ডের কোন অস্তিত্ব দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোচালক জানান,নিম্নমানের কাজ করায় লোকজন কাজ বন্ধ করে দিয়েছে। বাকিটুকু রড বিছানো রয়েছে। অনেক ঝুঁকি নিয়ে আমাদের চলতে হচ্ছে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ টেড্রার্সের সত্ত্বাধিকারি মো.হাসান কাজটি বন্ধ হওয়ার কথা স্বীকার করলেও ঢালাই কাজে অনিয়মের কথা অস্বীকার করেন। কাজটিতে নির্মাণ ব্যয় প্রায় ২৮ লক্ষ টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম ভূইয়া জানান,কাজ নিম্নমানের হয়নি। তবে এক জায়গা একটু সমস্যা হয়েছিল। কিছু কাজ বাকি আছে দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker