সোহরাব হোসেন,সিংগাইর( মানিকগঞ্জ):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত এমপি প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে “বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম”নামের মানিকগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

জেলার ৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সার্বিক সহযোগিতা ও পরিচালনার লক্ষ্যে শেখ কবির আহমেদকে সভাপতি ও মো.সারোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে,জেলার তিনটি আসনে প্রত্যেকটির জন্য ২জন করে ৬ জন এবং অতিরিক্ত আরো ৬ জনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। এই জেলা নির্বাচন পরিচালনা কমিটিতে মো.মোকলেছুর রহমানকে প্রধান সমন্বয়ক করা হয়েছে। বাকিদের রাখা হয়েছে সদস্য হিসেবে।
ঘোষিত মানিকগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ মো.কবির আহমেদ বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটি নিরলসভাবে নির্বাচনী প্রচার- প্রচারণাসহ সার্বিক সহযোগিতা করবে।
উল্লেখ্য, এর আগে ২১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। সেই কমিটিতেও শেখ কবির আহমেদ ভাইস চেয়ারম্যান পদে স্থান পায়।