শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ, সংবাদ সম্মেলনের দাবি স্বতন্ত্র প্রার্থীর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী পরিবেশ চরমভাবে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া মার্কার প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজা এক লিখিত অভিযোগে এসব তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে উপস্থাপনের দাবি জানান।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর থেকেই তার সমর্থক ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে ভয়ভীতি, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে। নির্বাচনী এলাকা সিংগাইর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো, মারধর, মিথ্যা মামলার ভয়, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদেরকে প্রকাশ্যে ঘোড়া মার্কার পক্ষে কাজ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পরিবার-পরিজনের সদস্যদেরও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের জিম্মি করে নেতাকর্মীদের নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে।
তিনি দাবি করেন, প্রশাসন ও পুলিশ বাহিনীর একটি অংশকে ব্যবহার করে নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, কম ভোট পড়লেও ফল নিজেদের পক্ষে নেওয়া এবং ভোটারদের কেন্দ্র থেকে দূরে রাখতে পরিকল্পনা করা হচ্ছে। বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।
এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকায় গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালন করে জনগণের ভোটাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker