শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জ ৩, ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জের সর্বত্রই নির্বাচনী উত্তাপ বয়ে চলছে। ধানের শীষের গণজোয়ার উঠেছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে সাধারণ ভোটারদের উদ্যোগে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার সাধারণ কৃষক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বুধবার বিকাল ৩ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বালিয়াটি বাজার, উপজেলা পরিষদ হয়ে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাজারে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আফরোজা খানম রিতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের কথা তুলে ধরেন। কেউ আবার নেচে নেচে, ঢোল, বাদ্যযন্ত্রসহ ধানের শীষ প্রতীক নিয়ে মিছিলটি অংশ নেন।এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, আফরোজা খানম রিতা দীর্ঘদিন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের বিপদে-আপদে খোজ খবর রেখেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় কাজ করে যাচ্ছেন। তাই কোনো সংগঠনের ব্যানার, কোন প্রকার নেতাকর্মী ছাড়াই সাধারণ মানুষের উদ্যোগে এই মিছিল ও শোডাউনের আয়োজন করা হয়েছে।

একজন অংশগ্রহণকারী কৃষক আরফান বলেন, “আমরা কোনো দলের নির্দেশে আসিনি। আমাদের নিজের ভালোবাসা ও বিশ্বাস থেকেই আজ রাস্তায় নেমেছি। আমরা চাই এমন একজন মানুষ নেতৃত্বে আসুক, যিনি সাধারণ মানুষের কথা বোঝেন।”

স্থানীয়রা মনে করছেন, সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রণে এই মিছিল সাটুরিয়ায় ধানের শীষের গণজোয়ার উঠেছেন বলে মন্তব্য করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker