শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ শেষ, আগামী কাল ভোট, কড়াকড়ি নিরাপত্তা

  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার

সাটুরিয়া( মানিকগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের কার্যক্রম সমাপ্ত । বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অফিসিয়াল সিল, স্ট্যাম্প, অমোচনীয় কালি, ভোটার তালিকা, ফলাফল শিটসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাটুরিয়ার মোট ৬০টি নির্ধারিত ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহায়তায় নিজ নিজ কেন্দ্রে পৌঁছিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত প্রিজাইডিং কর্মকর্তারা জানান, তারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল বিধি-বিধান অনুসরণ করবেন।

নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়ায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের আশা, সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker